ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে ১৫ অক্টোবর

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

২০২৪ সালের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের অর্জন হিসেবে প্রণীত জুলাই জাতীয় সনদ ১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস। দেশের রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

Shamol Bangla Ads

৯ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে, বিশেষজ্ঞরা ও রাজনৈতিক দলসমূহ থেকে প্রাপ্ত অভিমতসমূহ বিশ্লেষণ করে খুব শিগগির বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশ ও চূড়ান্ত করা জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকারকে প্যাকেজ প্রস্তাব দেবে ঐকমত্য কমিশনসরকারকে প্যাকেজ প্রস্তাব দেবে ঐকমত্য কমিশন

Shamol Bangla Ads

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐকমত্য গঠনপ্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!