ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমলাভোগ মিষ্টির রেসিপি

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

স্বাদে ভরপুর কমলাভোগ মিষ্টি। মজাদার কমলাভোগ মিষ্টির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী সীমা পুষ্প।

Shamol Bangla Ads

উপকরণ:
দুধ ১ লিটার, লেবুর রস/সিরকা ২ টেবিল চামচ (ছানা বানানোর জন্য), ময়দা ১ চা চামচ, সুজি ১ চা চামচ, কমলা রঙ ৩ -৪ ফোঁটা, মাল্টার রস ৪ টেবিল চামচ, মালটার টুকরা ৫ পিস, চিনি ৩ কাপ, পানি ৭ কাপ, এলাচ ২টি

প্রস্তুত প্রণালি:
প্রথমে দুধ ফুটে উঠলে তাতে লেবুর রস দিন। দুধ কেটে গেলে ছানা কাপড়ে ছেঁকে নিন। ঠান্ডা পানিতে ধুয়ে নিন। কাপড়ে বেঁধে ৩০ মিনিট ঝরিয়ে রাখুন। ছানা হাতে নিয়ে মথে নিন। তাতে ময়দা, সুজি দিন। কমলা রঙ মিশিয়ে নিন। নরম ও মসৃণ হলে ছোট ছোট বল বানান।

Shamol Bangla Ads

একটি পাত্রে পানি ও চিনি দিয়ে ফুটিয়ে নিন। হালকা ঘন হলে এলাচ দিন। মালটার রস দিয়ে দিন। ফুটন্ত সিরায় ছানার বলগুলো ছেড়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ২০-২২ মিনিট রান্না করুন। মাঝে একবার ঢাকনা খুলে উল্টে দিন। মিষ্টি ঠান্ডা হলে পরিবেশন করুন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!