ads

রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা শনাক্তে জাতিসংঘের ডেটাবেইস ব্যবহার করতে চায় ইসি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে বিপাকে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ মাঝেমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে তারা ভোটার হওয়ার চেষ্টা করছেন। তাই তাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডাটাবেইস (তথ্যভান্ডার) ব্যবহার করতে চায় ইসি।

Shamol Bangla Ads

সূত্র জানায়, বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ একটি তথ্যভান্ডার রয়েছে ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিসের (ইউএনএইচসিআর) কাছে। ইউএনএইচসিআর হলো জাতিসংঘের একটি সংস্থা—যারা শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের সহায়তা, সুরক্ষা এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন, স্থানীয় একীভূতকরণ বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনে সহায়তা করে।

আরও জানা যায়, রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার ৩২টি উপজেলাকে ইতিমধ্যে বিশেষ এলাকা ঘোষণা করেছে ইসি। ওইসব এলাকার জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি। ভোটার হওয়ার জন্য পূরণ করতে হয় বিশেষ ফরম। তারপরও দেশের বিভিন্ন স্থানে গিয়ে নানা সময়ে রোহিঙ্গাদের ভোটার হওয়ার চেষ্টা দেখা গেছে। বিভিন্ন সময় ভোটার হতে গিয়ে আটকও হয়েছে অনেকে। ইউএনএইচসিআরের ডেটাবেইসটি ব্যবহারের সুযোগ পেলে রোহিঙ্গা কি না, তা শনাক্ত করা সহজ হবে।

Shamol Bangla Ads

এ বিষয়ে কথা হলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, বায়োমেট্রিকসহ রোহিঙ্গাদের ডেটাবেইস আমাদের কাছে নেই। এটি না থাকার কারণে কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় ঢুকে পড়ছে কি না, তা সফটওয়্যার দিয়ে আমরা চেক করতে পারছি না। যদি ওই ডেটাবেইসটা পাই, তাহলে আমরা অনেকটা নিরাপদ হতে পারব।

ইউএনএইচসিআরের পক্ষ থেকে একটি দল আজ রোববার বাংলাদেশে আসবে বলে জানান হুমায়ুন কবীর। সোমবার তারা ইসির টেকনিক্যাল লোকদের সঙ্গে বসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এটি সমন্বয় করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব (বহির্গমন-২ অধিশাখা) মোহাম্মদ আবু নঈম জানান, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের ডাটাবেইস তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্ম সচিব) মোহাম্মদ সামছু-দৌজা গণমাধ্যমকে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বায়োমেট্রিকসহ ডাটাবেইস জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কাছে সংরক্ষিত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!