ads

সোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরিবার নিয়ে একসঙ্গে শাকিব-অপু, ভিডিও ভাইরাল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

১০ বছরে পা রেখেছে ঢাকাই মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ছেলের এই বিশেষ দিনে ফের একসঙ্গে দেখা মিলল শাকিব-অপুকে। ২৮ সেপ্টেম্বর তাদের পারিবারিক মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হতেই ভক্তদের মাঝে আলোচনা।

Shamol Bangla Ads

ভিডিওতে দেখা যায়, শাকিব, অপু এবং তাদের পরিবারের অন্য সদস্যরা জয়ের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছেন। এছাড়াও সেখানে শাকিব ও অপুকে ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে।

দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়, সামনে রাখা জন্মদিনের কেক এবং সামনেই হাসিমুখে মা অপু বিশ্বাস। এ সময় অপু জয়ের হাতে কেক তুলে দেন, আর তার থেকে শাকিব খানকে কেক খেতেও দেখা যায়।

Shamol Bangla Ads

এ আয়োজনে শাকিবের পরিবারের অন্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। আর এসব মুহূর্ত ভাইরাল হতেই শাকিব-অপু ও তার সন্তানকে ভালোবাসায় ভরে দেন অনুরাগীরা।

উলেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র সন্তান জয়ের জন্ম হয়। জয়ের জন্মের পর অপু বিশ্বাস তাকে প্রকাশ্যে আনলে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব তৈরি হয়।

এর অল্প সময়ের মধ্যেই তারা আলাদা হয়ে যান। তবে আলাদা হলেও সন্তানের কারণেই মাঝে মাঝে এই জুটিকে একসঙ্গে দেখা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!