ads

রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে: রিজভী

খবর টি পড়েছেন : ৫০৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে এবং কৌশল করছে। ৩১ আগস্ট রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন তিনি।

Shamol Bangla Ads

এর আগে ২ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে বৈঠক করেন বিএনপি’র প্রতিনিধি দল। ওইসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ।

রিজভী বলেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে। এজন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। তবে সীমানা পুনর্নির্ধারণে কোনো স্পেসিফিক আসন নিয়ে আলোচনা হয়নি।

Shamol Bangla Ads

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জের বিষয়ে নানা সময়ে তুলে ধরেছি। আমরা আশা করি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের বিষয়ে প্রশ্ন করলে রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুর। তার ওপর যেভাবে হামলা হয়েছে; এটা নিন্দনীয়। তার ওপর হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে নিবন্ধন পাবে, কে পাবে না, এটা কমিশনের ওপর নির্ভর করে। সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে প্রত্যাশা বিএনপির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পলিথিন-প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা পরবর্তী সংবাদ ডেঙ্গুতে দেশে একদিনে ৪ জনের মৃত্যু

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads