ads

সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থাইরয়েডের সমস্যা থাকলে যেসব খাবার খাবেন না

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

এখন প্রায় দেখা যায়, কেউ না কেউ থাইরয়েড সমস্যায় ভুগছেন। আর থাইরয়েডের চিকিৎসা সময়মতো না করালে শারীরিক সমস্যা আরও বেড়ে যেতে পারে। সেই সঙ্গে ক্যানসারের ঝুঁকিও বেড়ে যায়। থাইরয়েডের চিকিৎসা দীর্ঘমেয়াদি। কিন্তু সতর্কতার সঙ্গে এর খাওয়াদাওয়া না করলে বিপদে পড়ার শঙ্কা থাকে।

Shamol Bangla Ads

কারণ ডায়াবেটিসের মতোই থাইরয়েডের সমস্যাও এখন ঘরে ঘরে। মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোনের মাত্রার তারতম্য হলেই বিগড়ে যেতে পারে আপনার শরীর। হরমোন বেশি নিঃসরণ হলে এক রকম সমস্যা হয়, আবার মাত্রা কমে গেলে হয় আরেক রকম। তাই থাইরয়েডের মাত্রা বিগড়ে গেলে কেউ যেমন স্থূলত্বের সমস্যায় ভোগেন, ঠিক তেমনই কারও ওজন কমেও যেতে পারে। সেই সঙ্গে দেখা দিতে পারে ক্লান্তি। আর তৈরি হতে পারে আরও নানা সমস্যা। সুতরাং সময় থাকতে থাইরয়েডের চিকিৎসা না করালে শারীরিক সমস্যা বাড়তে পারে। সে কারণে ঝুঁকি থেকে যায় ক্যানসারেরও। তাই সঠিক খাওয়াদাওয়া যেমন থাইরয়েডের অসুখ বশে রাখতে পারে, ঠিক তেমনই ভুল খাদ্যাভ্যাস ক্ষতিও করতে পারে। তাই একটু সতর্ক হলে এ সমস্যার মোকাবিলা করা যায়। চলুন থাইরয়েডের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক—

সয়াবিন

Shamol Bangla Ads

সয়াবিন থেকে পাওয়া যায় যেসব খাবার, সেগুলো থাইরয়েডের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে তা যদি দুদিন অন্তর খাওয়া হয়। এতে মেলে ফাইটোইস্ট্রোজেন ও গোইট্রোজেন। প্রোটিনে ভরপুর সয়াবিন উপকারী হলেও, এটি থাইরয়েড হরমোনের নিঃসরণকে প্রভাবিত করতে পারে। এমনকি থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার ওষুধের শোষণে বাধা সৃষ্টি করতে পারে। এর আগে ২০১৫ সালে ‘জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি ও মেটাবলিজম’-এর এক গবেষণায় প্রকাশ করা হয়, সয়াবিন থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং আয়োডিনের ঘাটতি তৈরি করতে পারে। সে কারণে থাইরয়েডের সমস্যা থাকলে সয়া দুধ ও সয়াবিন খেতে হবে পরিমিত পরিমাণে।

ফ্যাটযুক্ত খাবার

উচ্চ ফ্যাটযুক্ত ডায়েটও থাইরয়েড রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে। তবে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে তাদের ওজন দ্রুত বেড়ে যায়, তাদের সতর্ক হওয়া দরকার। ফ্যাটযুক্ত এবং অস্বাস্থ্যকর খাবার হরমোনের মাত্রার ওপর প্রভাব ফেলতে পারে।

প্রক্রিয়াজাত খাবার

প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত লবণ থাকে। বিশেষত হাইপো-থাইরয়েডিজমের সমস্যা থাকলে এ ধরনের খাবার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। থাইরয়েডের রোগীদের অতিরিক্ত লবণ খাওয়ার প্রবণতা কার্ডিয়োভাস্কুলার অসুখের কারণ হতে পারে।

কৃত্রিম শর্করা

মিষ্টি কিংবা চিনিজাতীয় খাবার ডায়াবেটিস রোগীর জন্য যেমন ক্ষতিকর, থাইরয়েডের রোগীদের জন্যও একই। এর আগে ২০১৮ সালে ‘এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম ক্লিনিকস অব নর্থ আমেরিকা’-এর গবেষণায় প্রকাশ করা হয়—থাইরয়েডের সমস্যার বিষয়টি মাথায় রাখা দরকার। চিনি খাওয়ার প্রবণতা বিপাকহারে প্রভাব ফেলতে পারে। তার কারণ হচ্ছে— হরমোনের মাত্রার তারতম্যে এমনিতেই এমন রোগীকে বিপাকহারে সমস্যা দেখা দেয়।

গ্লুটেন

থাইরয়েডের কোনো কোনো অসুখের সমস্যা তৈরি করতে পারে গ্লুটেন। ‘নিউট্রিয়েন্টস’ নামক জার্নালে প্রকাশিত এক গবেষণা জানাচ্ছে, গ্লুটেন অন্ত্রের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তার ফলে থাইরয়েড হরমোনের নিঃসরণেও হেরফের হতে পারে। সে জন্য ময়দার খাবার এড়িয়ে চলাই ভালো। এ ছাড়া স্ট্রবেরি, চিনেবাদাম, মিলেটজাতীয় ফল থাইরয়েডের অসুখের মাত্রা জেনে এবং মেনে খেতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!