ads

রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

Shamol Bangla Ads

সূত্র জানায়, বিশ্বের ৮০টি মিশনের ভেতর ৭০টি মিশন থেকে ছবি সরানো হয়েছিল। অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ ছবি রাখা বা না রাখা কোনো নির্দেশনা ছিল না আগে থেকে। বিষয়টি কেবিনেট ডিভিশন ভালো বলতে পারবে।

Shamol Bangla Ads

বিদেশে থাকা বাংলাদেশের কয়েকটি মিশন জানিয়েছে, গত পরশু সন্ধ্যায় এ নির্দেশনা পেয়েছেন তারা। ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন হেসে উড়িয়ে দিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, ৫ আগস্টের পর যখন ৮ আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে, তখন বড় মিশনগুলো আগেই সরিয়ে ছিল রাষ্ট্রপতির ছবি। কয়েকটি মিশন না সরানোর কারণে মৌখিক নির্দেশনা দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!