ads

শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না : হাসনাত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না। তিনি বলেন, আসন বণ্টনের সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই, আমরা সে ধরনের নির্বাচন চাই না। ১৬ আগস্ট শনিবার জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন। এ ধরনের গেম চেঞ্জের কথাই বলছে এনসিপি।
তিনি বলেন, ধানমণ্ডি ছেড়ে গুলশানে লাইন দিচ্ছেন সরকারি কর্মকর্তারা।

মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতাদের চরিত্র হরণের কাজ করছে বলেও অভিযোগ করে তিনি বলেন, মিডিয়া দিয়ে চরিত্র হনন করেও কেনা যাবে না।
ওইসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোনো ব্যবসায়ী বা রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ বা তার নেতৃবৃন্দের ১ টাকার দুর্নীতি দেখাতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেবো।

Shamol Bangla Ads

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, নির্বাচন যখনই হোক তাতে অসুবিধা নেই। তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন রুলস অব গেমস চেঞ্জের নির্বাচন হতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!