ads

শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোহাম্মদ রবিউল আলম এর কবিতা ‘ঐতিহ্যের সীল’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ

গাও-গেরামে হতো নানান খেলার আয়োজন,
নানান রকম প্রাইজ কাড়তো প্রতিযোগীর মন।
পুরস্কারের শীর্ষে ছিল কালো রঙের সীল,
মাঝখানে তার রূপার পাতা করতো যে ঝিলমিল।
বিজয়ীদের হাতে গিয়ে বাড়িয়ে দিতো মান
এলাকাজুড়ে সীলজয়ীদের চলতো যে গুনগান।
কাঠের সীলে ধাতব প্রলেপ, চকচকে তার ঝলক

Shamol Bangla Ads

সীলের রূপে মুগ্ধ সবাই,পড়তো না তো পলক।
খেলায় জিতে যাদের হাতেই উঠতো বড় সীল
জয়ের খুশি ভরিয়ে দিতো বিজয়ীদের দিল।
ক’দিন ধরে চলতো গ্রামে বিজয় উদযাপন,
ঢোলের সাথে ঢাক বাজিয়ে চাঙা করতো মন।
এখন সেসব হারিয়ে গেছে, সীলের কদর নাই,
যুগের সাথে তাল মিলিয়েই পুরস্কারটা চাই।
রূপার কাপে মন ভরে না,সোনার কাপই ভালো
সীলের কথা যায় না ভাবা,দেখতে বেজায় কালো।
এমনি করেই ধীরে ধীরে হারিয়ে যাবে সব,
থাকবে না আর মানসপটে অতীতের গৌরব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!