ads

শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবিউল ইসলাম এর কবিতা ‘হস্তায় ইলশে চাই’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ

ইলশে কিনবের যায়ি দ্যাকলাম
নবীনগর বাজার,
জাতীয় মাছ ইলশের উনু
কেজি আড়াইহাজার!
দামডা হুইনি চরকির নাহাল
গেলগা মাতা ঘুইরি,
এত্ত দামে ইলশে কিইনি
খামু কিবে কইরি!
গতবছর হুনছিলাম যে
ইলশে অবো হস্তা,
কেজিবাও আর কিনবো না কেউ
কিনবো ধইরি বস্তা!
ইলশে মাছের দাম কমে না
মারছে ক্যারা চাবি,
ইলশের বাইত পদ্মাত যায়ি
তুলন নাগবো দাবি!
কুনু আছে জাতীয় মাছ
ইলশের গুডাউন,
বাজারের ব্যাগ নিয়ে উনু
করমু শুডাউন!
মাছে-গুছে বাংলাদেশে
বৈষম্যের নাই ঠাঁই,
জাতীয় মাছ ইলশে তাইতো
হস্তায় খাবার চাই!
শব্দার্থ : নাহাল- মতো, মাতা-মাথা, হস্তা-সস্তা,
বাইত- বাড়িতে,এহন- এখন।
(শেরপুর, বাংলাদেশ)
২৩০৭২০২৫

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!