ads

রবিবার , ২০ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৮টি গরু জব্দ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৯ জুলাই শনিবার রাতে উপজেলার তেলিখালী বিওপির অধিনস্ত আচকিপাড়া এলাকা থেকে ওইসব ভারতীয় গরু জব্দ করা হয়।

Shamol Bangla Ads

রবিবার সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে বিজিবির তেলিখালী বিওপির (বর্ডার আউট পোস্ট) সদস্যরা হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া এলাকায় অভিযান চালান। ওই সময় ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে আনা ৮টি গরু জব্দ করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। জব্দকৃত গরুগুলোর মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!