ads

বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

ক্লাব বিশ্বকাপের মধ্যেই ব্রাইটন থেকে মোটা অঙ্কের অর্থে তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে কিনেছে চেলসি। কোয়ার্টার ফাইনালে পালমেইরাস বিপক্ষে অল্প কয়েক মিনিটের জন্য মাঠে নেমে ঝলক দেখিয়েছিলেন তিনি।

Shamol Bangla Ads

মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ক্লা ফ্লুমিনেন্সের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাম্বার ছন্দ দেখালেন পেদ্রো। ২ অর্ধে চোখ ধাঁধানো দুই গোল করেছেন এই নীল জার্সির নতুন সেনসেশন। তার গোলে ২-০ গোলে জিতে নতুন ফরম্যাটে ফিফার আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে।

প্রথমবার চেলসির শুরুর একাদশে জায়গা পেয়ে পেদ্রো ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন। ফ্লুমিনেন্স থেকে উঠে আসা তরুণ বক্সের বাহির থেকে শট নিয়ে জালে বল পাঠান।

Shamol Bangla Ads

দলের দ্বিতীয় গোলটি ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার করেন ম্যাচের ৫৮ মিনিটে। ২ মিনিট পরেই তাকে বদলি করান চেলসি কোপ এনজো মারেস্কা। ফ্লুমিনেন্স ম্যাচে দারুণ লড়াই করেছে, তবে ভালো ফিনিশারের অভাবে ম্যাচ হেরেছে রেনাতো গাউচের দল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!