ads

শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বন্যায় টেক্সাসে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৫, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ। বন্যায় ২৫টি মেয়ে শিশু হারিয়ে যাওয়ার তথ্য আসলেও মোট কত মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনো তাদের কিছু জানা নেই বলে জানিয়েছে তারা। সেখানে একটি সামার ক্যাম্পে অংশ নেয়া ২৩-২৫টি মেয়েকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এছাড়া ওই ক্যাম্পে আটকে পড়া বাকি শিশুদের উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

Shamol Bangla Ads

বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিকে এখন পর্যন্ত ২৩৭ জন ব্যক্তিকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে। হেলিকপ্টার ছাড়াও ‘হাই প্রোফাইল ট্যাকটিক্যাল’ সামরিক বাহন উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে। টেক্সাসের কর্মকর্তারা জানিয়েছেন সেখানকার গুয়াডালুপে নদীর পানির উচ্চতা মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুটের মতো বেড়েছে।

সামাজিক মাধ্যমে অনেকেই তাদের স্বজনদের নিখোঁজ থাকার তথ্য দিচ্ছেন। একজন মা জানিয়েছেন, তার মেয়ে ও জামাইর সাথে তিনি যোগাযোগ করতে পারছেন না। অস্টিন থেকে এক নারী জানিয়েছেন গুয়াডালুপে নদীর কাছেই বাস করছিলেন তার দাদা দাদী।

Shamol Bangla Ads

দুর্যোগ ঘোষণা করলেন গভর্নর
কাউন্টি শেরিফ ল্যারি এল লেইথা জানিয়েছেন যে মৃতের সংখ্যা ২৪- এ উন্নীত হয়েছে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাদের পরিবারকে ওই বিষয়ে অবহিত করা হচ্ছে। এদিকে গভর্নর গ্রেগ অ্যাবোট একটি জরুরি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যাতে উদ্ধারকর্মীদের সব ধরনের সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, যারা এখনো নিখোঁজ তাদের খুঁজে পেতে নিরবচ্ছিন্ন তল্লাশি চলছে এবং এটি অব্যাহত থাকবে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির কারণে ওই পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও শঙ্কার কথা জানানো হয়েছে।
এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসেও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ থেকে লোকজনকে সতর্ক করা হচ্ছে। নদীর তীর এলাকা অস্থিতিশীল ও অনিরাপদ হয়ে উঠতে পারে বলে বলা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!