ads

বুধবার , ২ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাম কমলো ১২ কেজি এলপিজির

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ছাড়া অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা ছিল।

২ জুলাই বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

Shamol Bangla Ads

নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৪২১ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৭০৫ টাকা, ১৬ কেজির এক হাজার ৮১৮ টাকা, ১৮ কেজির দুই হাজার ৪৬ টাকা, ২০ কেজির দুই হাজার ২৭৩ টাকা, ২২ কেজির আড়াই হাজার টাকা, ৩০ কেজির তিন হাজার ৪০৯ টাকা, ৩৩ কেজির তিন হাজার ৭৫০ টাকা, ৩৫ কেজির তিন হাজার ৯৭৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ১১৪ টাকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!