ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এনবিআরের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের ঘোষণা

খবর টি পড়েছেন : ৫৭৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধ এবং অর্থনীতি ও জনস্বার্থের কথা বিবেচনা করে কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর প্রধান উদ্দেশ্য হলো- দেশের আমদানি-রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা। তবে একটি পূর্ণাঙ্গ ও টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কারের জন্য তাদের প্রচেষ্টা ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনটি। ২৯ জুন রবিবার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে এক বিবৃতিতে ওই তথ্য জানান সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

Shamol Bangla Ads

তিনি জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত কয়েকদিনের কর্মসূচি তথা ২৮ ও ২৯ জুন যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলেছে তার পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানি তথা দেশের অর্থনীতিতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তা নিরসনে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগ ও আলোচনাকে আমরা স্বাগত জানাই। অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে সেটিকেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ স্বাগত জানায়।

হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, এই কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কারে অবদান রাখতে পারব বলে আমরা মনে করি। এমতাবস্থায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি। বিগত কয়েকদিনের কর্মসূচিতে আমাদের সাথে থাকার জন্য দেশবাসী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিভিল সোসাইটি ও সর্বোপরি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন করবে এনসিপি পরবর্তী সংবাদ পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads