ads

রবিবার , ২২ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিনিয়ত লেবুর পানি পান করার উপকার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

সুস্থ জীবনের মূলমন্ত্র হলো সচেতন জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস। চিকিৎসকদের মতে, প্রতিদিনের রুটিনে কিছু ঘরোয়া উপাদান যোগ করলেই বহু জটিল শারীরিক সমস্যার ঝুঁকি কমানো সম্ভব। এর মধ্যে অন্যতম কার্যকর একটি পানীয় হলো লেবুর পানি, যা নিয়মিত খেলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং বহু রোগ প্রতিরোধে সহায়তা করে।

Shamol Bangla Ads

কিডনি সুরক্ষায় লেবুর জল
বর্তমানে কিডনিতে পাথরের সমস্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। গবেষণায় উঠে এসেছে, প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস লেবুর পানি খেলে কিডনির পাথর গলে যেতে সাহায্য করে। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড নতুন ক্যালসিয়ামজাত পাথর তৈরি হওয়া রোধ করে এবং বড় পাথর ভেঙে ছোট করে, যাতে তা সহজে মূত্রনালির মাধ্যমে বেরিয়ে যেতে পারে।

হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর
লেবুর পানি শরীরে ভিটামিন সি সরবরাহ করে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। এটি ধমনিকে সক্রিয় ও সুস্থ রাখতে সাহায্য করে, ফলে হৃদপিন্ডের কার্যকারিতাও রক্ত চলাচল ভালো হয়।

Shamol Bangla Ads

হজম ও ত্বকের যত্নে উপকারী
লেবুর পানি পানিশূন্যতা প্রতিরোধে সাহায্য করে, ফলে শরীর সতেজ থাকে। কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শরীর থেকে টক্সিন দূর করে। নিয়মিত সেবনে ত্বক উজ্জ্বল হয়, চুল ও চোখের স্বাস্থ্য ভালো থাকে। ইমিউনিটি বৃদ্ধি, সর্দি-কাশি প্রতিরোধ, দাঁতের ব্যথা কমাতেও লেবুর পানি কার্যকর।

কিভাবে গ্রহণ করবেন?
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খাওয়াই সবচেয়ে উপকারী। তবে যাদের পাকস্থলীর সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই অভ্যাস শুরু করবেন।

Need Ads
error: কপি হবে না!