ads

মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ৫ নাটক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৭, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

ঈদে নাটক নিয়ে সব সময়ই দর্শকদের আলাদা আগ্রহ থাকে। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে বেশ অনেক নাটক প্রকাশ পেয়েছে। দর্শক গত ঈদুল ফিতরে পারিবারিক গল্পের নাটক বেশি পছন্দ করলেও এবার গল্পের আধিক্য দেখা গেছে।

Shamol Bangla Ads

‘আশিকি’
ইমরোজ শাওন পরিচালিত নাটকটি প্রকাশ পায় ৮ মে। ইউটিউবে আপলোড হওয়া পর ট্রেন্ডিংয়ে চলে আসে নাটকটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা জুটির ‘আশিকি’ এখন পর্যন্ত ইউটিউবে সবার শীর্ষে অবস্থান করছে। কন্টেন্ট এর বিচারেও ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান প্রথম। ৮ দিনে (সোমবার বিকেল পর্যন্ত) নাটকটি দেখেছে এক কোটি ৪০ লাখ দর্শক।

‘ঘ্রাণ’
নাটকে দিক থেকে ইউটিউব ট্রেন্ডিংয়েরে চতুর্থ অবস্থানে রয়েছে নির্মাতা মাশরিকুল আলমের ‘ঘ্রাণ’। এটি প্রকাশ পায় ১০ জুন। ৫ দিনে (সোমবার বিকেল পর্যন্ত) নাটকটি দেখেছে ৪৫ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। মায়ের জন্য শাড়ি কেনাকে কেন্দ্র করে শুরু হয় নাটকের গল্প। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, দিলারা জামান, শেলী আহসান, রোজী সিদ্দিকী, নাজনীন নীহা প্রমুখ।

Shamol Bangla Ads

‘কোটি টাকার চেয়ারম্যান’
ইউটিউব ট্রেন্ডিংয়ের পঞ্চম অবস্থানে আছে নির্মাতা মিতুল খানের ‘কোটি টাকার চেয়ারম্যান’। নির্বাচন ঘিরে গড়ে উঠেছে নাটকের গল্প। এছাড়া রাজনীতিতে অভিজ্ঞদের সঙ্গে দ্বন্দ্ব, এমনকি হঠাৎ করেই কি জনগণের পাশে থাকা যায়, এমন নানা প্রশ্ন কমেডির মধ্য দিয়ে নাটকে তুলে ধরা হয়েছে। ৮ দিনে (সোমবার বিকেল পর্যন্ত) নাটকটি দেখেছেন ৬৪ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমিসহ আরও অনেকে।

‘হরবোলা’
ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে নির্মাতা জুবায়ের ইবনে বকরের ‘হরবোলা’। কনটেন্ট বিচারে এটির অবস্থান চার নম্বরে। লাঠিখেলা ও থ্রিলারে সমন্বয়ে এ নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সুমনা ইয়াসমিন। নজর কেড়েছেন মীর রাব্বি। ১৩ জুন প্রকাশিত নাটকটি দুই দিনে দেখেছেন ২৬ লাখ ৭২ হাজারের বেশি মানুষ।

‘ক্ষতিপূরণ’
ট্রেন্ডিংয়ের তৃতীয় স্থানে অবস্থান করছে পারিবারিক গল্পে নির্মিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ক্ষতিপূরণ’। কনটেন্ট বিচারে এটির অবস্থান সাত নম্বরে। ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী, নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ। ৬ দিনে (সোমবার বিকেল পর্যন্ত) নাটকটি দেখেছে ৪৬ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ।

Need Ads
error: কপি হবে না!