ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে আমরা রেফারির মতো কাজ করবো : সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা রেফারির ভূমিকায়, রেফারির মতো কাজ করবো। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটার জন্য আমরা বদ্ধপরিকর। ১৫ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সিইসি।

Shamol Bangla Ads

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের জন্য আমরা অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে গেছি, আর যতটুকু কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজ ঈদুল আজহার মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।

তিনি জানান, লন্ডন, জাপানসহ বিশ্বনেতাদের বলে যাচ্ছেন, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছেন আমাদের ওপর আস্থা আছে বলে এমন ঘোষণা দিচ্ছেন তারা।

Shamol Bangla Ads

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করবো দয়া করে, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায় সঙ্গভাবে কাজ করার। অতীতে ইসির বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করবে।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!