ads

রবিবার , ১৫ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন। ১৫ জুন রবিবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

Shamol Bangla Ads

গণফোরামের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মন্টু ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জীবদ্দশায় মন্টু বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের জন্য তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন।

Shamol Bangla Ads

তার মৃত্যুর খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোক বাণী দিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!