শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ৭ জুন শনিবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে ওই এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু স্বাধীন ও আরশাফুল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে যায় তারা। এসময় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে এক পর্যায়ে ডোবা থেকে তাদের দু’জনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




