ads

সোমবার , ২৬ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিবের নায়িকা হতে চান ফারিণ

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৬, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে ওই ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। ওইসময় ফারিণের সঙ্গে ছিলেন অভিনেতা আফরান নিশোও।

Shamol Bangla Ads

জানা যায়, সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর এবারের আসর। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে শাকিব, ফারিণ ও নিশোকে এক মঞ্চে দেখা যায়। ওইসময় আফরান নিশোকে খোঁচাও মারেন ফারিণ। ভিডিওতে দেখা যায়, মূলত মঞ্চে আফরান নিশো ও ফারিণ ২ জন উপস্থাপনা করছিলেন। তখন শাকিবকে পেয়ে মজা করে ফারিণ বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। ইধিকা তো আছেই, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’ এরপর পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’

এরপর শাকিব নিজের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন আগের হিট সিনেমাগুলোর মতো এবারও তার নতুন সিনেমা দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!