ads

সোমবার , ২৬ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধ্যাদেশ প্রত্যাহার না হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৬, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।২৬ মে সোমবার বেলা ১১টার পর তৃতীয় দিনের মতো কাজ বন্ধ করে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।

Shamol Bangla Ads

‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে আন্দোলন হচ্ছে সচিবালয়ে। সেখানে এক সমাবেশে নেতারা আজকের মধ্যেই ওই আইন বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে সচিবালয় অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের চুক্তি বাতিলেরও দাবি জানান তারা।

কর্মকর্তা-কর্মচারীর অবস্থানে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

Shamol Bangla Ads

অধ্যাদেশে ৪ অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। তারা ওই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!