ads

সোমবার , ১৯ মে ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৯, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

চলতি বছরের আগস্টে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরে বৈধপথে কর্মী নিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আলোচনা হতে পারে। ১৯ মে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, উভয়দেশ এই সফর চূড়ান্ত করতে উচ্চপর্যায়ে আলোচনা করছে। এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Shamol Bangla Ads

চলতি মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় তার সফরকালে সম্ভাব্য এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বাংলাদেশ সফর করতে পারেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ‘নবায়ন’ ও ‘পুনরায় চালু’ করতে রোমের ইচ্ছার কথাও জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

Shamol Bangla Ads

গত বছরের সেপ্টেম্বরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই সময় মেলোনি বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর বিশেষভাবে জোর দিয়ে চলমান সংস্কার উদ্যোগের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Need Ads
error: কপি হবে না!