ads

রবিবার , ১ ডিসেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্বৃত্তের হাতে পাবনার সাঁথিয়ায় একজন খুন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১, ২০১৩ ৮:৪৯ অপরাহ্ণ
দুর্বৃত্তের হাতে পাবনার সাঁথিয়ায় একজন খুন

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার নুরদহ গ্রামে ইয়াকুব আলী ওরফে রাজা (৪৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৯টার দিকে এই হত্যাকান্ড ঘটে। নিহত উয়াকুব উপজেলার আলোকদিয়ার গ্রামের রোকন প্রামানিকের ছেলে। সে স্থানীয় মহব্বত বিড়ি তৈরি কারখানার শ্রমিক বলে জানা গেছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ মাহমুদ জানান, ইয়াকুব সকালে মোটর সাইকেলে করে বিড়ি তৈরির কারখানায় যাচ্ছিল। পথে নুরদহ গ্রামের জনৈক আব্দুর রহমান মাস্টারের বাড়ীর কাছে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে এলোপাথারী ভাবে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াকুবের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ, তার ব্যবহৃত মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। লাশ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!