ads

বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে নিবন্ধিত প্রিন্ট মিডিয়ার সংখ্যা তিন হাজারের বেশি : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৭
দেশে নিবন্ধিত প্রিন্ট মিডিয়ার সংখ্যা তিন হাজারের বেশি : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে নিবন্ধিত প্রিন্ট মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৯৫টি এবং ইলেকট্রনিক মিডিয়া ১০৩ টি। ১ সেপ্টেম্বর বুধবার ১১ তম জাতীয় সংসদের ১৪ তম অধিবেশনে টেবিলে উত্থাপিত সাংসদ মোরশেদ আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। নোয়াখালী ২ আসনের সরকার দলীয় সাংসদ মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রিন্ট মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৯৫টি। ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা ১০৩টি। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা চারটি। অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৫টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্র ১৪টি। সরকার অনুমোদিত বেসরকারি এফ এম রেডিও ২২টি এবং কমিউনিটি রেডিও ১৮টি।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারি চারটি টেলিভিশন হলো বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ৩০টি বেসরকারি টেলিভিশন সম্প্রচার রয়েছে। ফ্রিকোয়েন্সি পায়নি ১৩টি চ্যানেল ও দুটি চ্যানেল ফ্রিকোয়েন্সি পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে স্বেচ্ছাশ্রমে তৈরি হলো ৩০০ ফুটের সাঁকো পরবর্তী সংবাদ দেশে আনা হলো পাইলট নওশাদের মরদেহ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads