পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। ১৭ মার্চ সোমবার সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে, ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। সেই পরিপ্রেক্ষিতে, নতুন প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।




