ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। হামলার ভিডিও দেখে হামলাকারীকে শনাক্ত করেছেন নেটিজেনরা। তার নাম ইশতিয়াক হোসেন, তিনি অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।

Shamol Bangla Ads

তবে ওই ঘটনার দায় স্বীকার করতে নারাজ জবির আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। রাতভর কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ৩ দফা দাবিতে দিনভর আন্দোলনের পর রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপাচার্যসহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এসে কথা বলার সময় হামলার শিকার হন।

তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। ওই ঘটনার পর তিনি কথা না বলে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর গণমাধ্যমের সামনে এসে মাহফুজ আলম বলেন, “একটি উদ্দেশ্যপ্রণোদিত চক্র আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।”

Shamol Bangla Ads

রাত ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, কোনো সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা রাজপথ ছাড়বেন না।

এদিকে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুক পোস্টে বলেন, “সমালোচনা ও গণতান্ত্রিক অধিকার স্বাভাবিক, কিন্তু শারীরিক লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো যুক্তিসংগত ব্যাখ্যা হতে পারে না।”

Need Ads
error: কপি হবে না!