ads

শনিবার , ১০ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১০, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ

ভারত-পাকিস্তান বিরোধের জেরে এবার স্থগিতই হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএলের একটি ম্যাচ স্থগিত করার পর টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের বাকি থাকা ৮ ম্যাচ আর হচ্ছেই না। নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, পিএসএল স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এর আগে পাকিস্তান-ভারত রাজনৈতিক উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল।

Shamol Bangla Ads

পিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারতে থেকে ছোড়া ৭৮টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’

Shamol Bangla Ads

বিবৃতিতে পিএসএলের সঙ্গে জড়িত সকল পার্টনার, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে পিসিবি। খুব দ্রুতই খেলাধুলা আবার মানুষের মুখে হাসি ফোটাবে এমন আশ্বাসও দেয়া হয়েছে। বিদেশি খেলোয়াড়দের তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেয়ার ব্যাপারেও সংকল্পের কথা জানিয়েছে পিসিবি।

পিএসএলে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এছাড়া নাহিদ-রিশাদদের খেলা কভার করতে সেখানে ছিলেন ২ জন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকও। তাদের সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ। পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরছেন তারা।

Need Ads
error: কপি হবে না!