ads

বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাহালের হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট

শ্যামলবাংলা ডেস্ক
মে ১, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় রেকর্ড হ্যাটট্রিক উইকেট শিকার বিরল কিছু নয়। তবে ক্রমাগত ব্যাটারদের প্রতিযোগিতায় পরিণত হওয়া আইপিএলে সেটি একপ্রকার হারিয়ে যাওয়ার পথে। ২০২৩ সালের এপ্রিলের পর আর ভারতীয় লিগটিতে হ্যাটট্রিক দেখা যায়নি। সেই বিরল রেকর্ড ফিরিয়ে আনলেন যুজভেন্দ্র চাহাল। হ্যাটট্রিকসহ এক ওভারেই তার ৪ উইকেট শিকারের বদৌলতে মুহূর্তেই চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস ম্যাচের দৃশ্যপট বদলে যায়।

Shamol Bangla Ads

পাঞ্জাবের বিপক্ষে গতকাল চেন্নাই ঘরের মাঠ চিপকে আগে ব্যাট করতে নেমে ভালো অবস্থানেই ছিল। ১৭.৪ ওভারে মহেন্দ্র সিং ধোনিদের সংগ্রহ ছিল ১৭২/৫। কিন্তু পরের ১৪ বলে ১৮ রান তুলতেই তারা বাকি ৫ উইকেট হারিয়েছে। এর মধ্যে ৪টি উইকেটই গেছে লেগস্পিনার চাহালের করা ১৯তম ওভারে। ‍উইকেটের হ্যাটট্রিক করে তিনি বেশ কয়েকটি নতুন রেকর্ড গড়েছেন।

১৯তম ওভারে বল করতে আসার আগে চাহাল ম্যাচটিতে ২ ওভার করেছিলেন। যদিও ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। ১৯তম ওভারের প্রথম বলটাই ওয়াইড দিয়ে শুরু করেন চাহাল। এর পরের বলেই তাকে বড় ছক্কা হাঁকান ধোনি। কিন্তু দ্বিতীয় বলেই চেন্নাই অধিনায়ককে নেহাল ওয়াধেরার ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান চাহাল। তৃতীয় বলে ২ রান নেন দীপক হুদা। যুজবেন্দ্র চাহাল পরবর্তী ৩ বলে ৩টি উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।

Need Ads
error: কপি হবে না!