ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটকে ‘সুচিত্রা সেন’ হবেন পায়েল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। এবার তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। না কোনো সিনেমায় নয়, নাটকে। আগামী ১৩ এপ্রিল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ মঞ্চস্থ হবে নাটক ‘সপ্তপদী’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘সপ্তপদী’ নাটকটা এবারে সাজিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এখানে লক্ষণীয় অধিকাংশ বাংলা ছবিতে যখন দর্শক ভিড় হচ্ছে না, তখন বাংলায় এমন অনেক নাটক তৈরি হচ্ছে, যেখানে প্রেক্ষাগৃহে একটা আসনও ফাঁকা থাকছে না।

Shamol Bangla Ads

এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত পায়েল সরকার বলেন, আমি চিত্রনাট্য পড়ে কোনো ছবি করলে মেকিং নিয়ে যে খুব আশাহত হয়েছি এমন নয়। তবে ছবির প্রচার ও ডিস্ট্রিবিউশন নিয়ে আশাহত হয়েছি, তবে সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে।

জানা যায়, ‘সপ্তপদী’ নাটকে পায়েলের বিপরীতে থাকছেন দীপ। পায়েল যদি সুচিত্রা সেন হন, তা হলে তার উত্তম কুমার হচ্ছেন দীপ। দোলন রায়, দুলাল লাহিড়ীর মতো আরো বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে ওই নাটকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!