ads

মঙ্গলবার , ২৫ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক: কাদের

খবর টি পড়েছেন : ২০৩
কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক: কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা সব সময়ই আছে এবং থাকবে। তিনি বলেন, নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে।

Shamol Bangla Ads

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নজরুলের প্রাসঙ্গিকতা সব সময়ই আছে এবং থাকবে। তার যে অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী চেতনা, সেই চেতনাকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খ্যাতিমান কথাশিল্পী শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, আক্রান্ত ১৬৭৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads