ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার গান গাইলেন নিশো

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সমানতালে অভিনয় করে যাচ্ছেন। কিন্তু এবার ভক্তদের রীতিমতো চমকে দিলেন এই অভিনেতা। অভিনয়ে তিনি কী করতে পারেন, সেই ক্ষমতার কথা জানা আছে দর্শকদের। কিন্তু এবার সেই চেনা পেশা থেকে বের হয়ে একদম ভিন্নপথে হাঁটলেন নিশো, যা এমনটি কেউ কখনো ভাবেননি। এবার গান গাইলেন। তাও আবার সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত ঈদের সিনেমা ‘দাগি’র টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। গানের কথা—‘তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি’।

Shamol Bangla Ads

ঠিক যেন ‘দাগি’ সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলোই বলেছেন গানে গানে। ২৬ মার্চ বুধবার গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। নিশো বলেন, এটা তার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম— ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?

Shamol Bangla Ads

গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকেই। তাই সংশ্লিষ্ট ব্যক্তিরা চেয়েছেন ‘দাগি’ সিনেমার দাগি যিনি, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো আরও বলেন, গানটিতে কণ্ঠ দেওয়ার কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি রাজি হয়েছি। পরে আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দিই।

অনেক বছর আগে নাটকের জন্য কিছু লাইন গেয়েছিলেন আফরান নিশো। সেই গানের সুরকার ও গীতিকারও তিনিই ছিলেন। সংগীত নিয়ে তার জানাশোনা যে কিছু আছে, তা বোঝাই যায়। তাই অনেক দিন পর গান গাইলেও বেশি বেগ পেতে হয়নি নিশোর। তিনি বলেন, খুবই উপভোগ করেছি গানটি গাওয়ার সময়। নিধিকে (আরাফাত মহসীন) অনেক ধন্যবাদ। একটু নিচু স্বরে যতটা সম্ভব এগ্রেশন আনার চেষ্টা করেছি। গায়ক হিসেবে গানটি গাইনি, অনিয়মিত বা গায়ক নয় বা প্রথম গান করছে— এমন একজনের যে স্বাভাবিক ঢং, সেটাই রাখার চেষ্টা করেছি।’ শ্রোতা-দর্শকরা গানটিতে নতুন কিছু পাবেন এবং তাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আফরান নিশো।

‘দাগি’ থিম সংটির সুরকার ও সংগীতায়োজক আরাফাত মহসীন জানান, থিম সংগুলো শ্রোতারা যেভাবে শুনে অভ্যস্ত, ‘দাগি’র থিম সংয়েও তেমন কিছু করার চেষ্টা ছিল তার। নিধি বলেন, গানটির ধারণা পাওয়ার পর আমার মনে হয়েছে, একটা ঝাঁজালো, প্রতিবাদী সুর দরকার। সেটাই করার চেষ্টা করেছি। এ রকম গানে শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটাও আমি ঠিকঠাক পেয়ে গেছি। নিশো ভাইকে আমি আগেও গান করার প্রস্তাব দিয়েছি, কিন্তু হয়ে উঠছিল না। এবার হয়ে গেল। যখন জানলাম, নিশো ভাই গানে কণ্ঠ দেবেন, র্যাপ করবেন, তার কণ্ঠস্বরে মানাবে এমনভাবেও কিছু জায়গায় সুর রাখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগছে গানটি।

‘দাগি’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সী দর্শকই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার টিজার, রোমান্টিক গান ও অফিশিয়াল পোস্টার।

সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতুসহ অনেকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!