ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকরা। ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

Shamol Bangla Ads

সকালে শতাধিক শ্রমিক কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে মহাসড়কে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের দুদিকে প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে শতশত যানবাহন আটকা পড়ে।

কারখানার শ্রমিকরা জানান, এবার ঈদুল ফিতরের ছুটি ১০ দিন ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা কারখানার শ্রমিকরা তা মেনে নেননি। ঈদে ১০ দিনের ছুটির পরিবর্তে ১২ দিন ছুটির দাবি জানান শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

Shamol Bangla Ads

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, সারাদেশেই ঈদের ছুটি ৯ দিন করা হয়েছে। কিন্তু পোষাক কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিন ছুটির দাবি করেন। একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!