ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন: ইসি সানাউল্লাহ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতে ১ কোটি ভোটার ভোটের অধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। তাই প্রবাসী ভোটারের জন্য প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছে ইসি। ভোটার তালিকায় যাদের নাম আছে তারা এই ভোট দিতে পারবে বলেও জানিয়েছেন তিনি। ১১ মার্চ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওইসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

Shamol Bangla Ads

তিনি জানান, প্রবাসীদের ভোট প্রদানে পোস্টাল ব্যালট কার্যকর নয়। তাই প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন। তিনি এও জানান, বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে ভোট দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে।

ইসি সানাউল্লাহ আরও জানান, প্রবাসীদের ভোটিং সিস্টেমে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং সিস্টেমের মধ্যে প্রক্সি সিস্টেম নিয়ে কাজ করছেন তারা। এ বিষয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের ওয়ার্কশপ শেষে রাজনৈতিক দলসহ নীতিনির্ধারকদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!