বাংলাদেশের মানুষ এবার মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত দিতে পারবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সমাজে অপরাধ দমন করতে যাকাতের কোনো বিকল্প নেই। ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে গুলশানের আলোকি সেন্টারে অনুষ্ঠিত যাকাত ফেয়ারে তিনি ওই কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সঠিকভাবে যাকাত আদায় করলে সমাজ থেকে অভাব দূর হবে এবং বিভিন্ন অপরাধ প্রবণতা কমে যাবে। এ সময় তিনি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের যাকাত আহরণ ও বিতরণ উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, সঠিকভাবে যাকাত কার্যক্রম পরিচালনা করলে দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আসবে এবং তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণের প্রয়োজন হবে না।




