ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনস্বার্থে অবসরে পুলিশের চার ডিআইজি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

সরকার বাংলাদেশ পুলিশের ৪ জন উপ-মহাপুলিশ পরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে আছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া এবং ডিআইজি আমেনা বেগম। ২৩ ফেব্রুয়ারি রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ শাখা-১) এর সিনিয়র সচিব নাসিমুল গনি ওই সিদ্ধান্তে স্বাক্ষর করেন এবং পৃথক ৩ টি প্রজ্ঞাপনে তাদের অবসরের বিষয়টি ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী, জনস্বার্থে তাদের অবসর দেওয়া হয়েছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরগ্রহণকারী কর্মকর্তারা তাদের প্রাপ্য অবসরজনিত সুবিধাদি পাবেন এবং তাদের অবসরজনিত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Need Ads
error: কপি হবে না!