শেরপুরের নকলায় ২০২৪-২৫ অর্থবছরের পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বালাইনাশক বিক্রেতাদের উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ওই সভা হয়।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, ফারিহা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ফকির মো. মোয়াজ্জেম হোসেন।
সভায় নকলা উপজেলার বালাইনাশক বিক্রেরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।




