ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

Shamol Bangla Ads

রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক। আগামীকাল সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

মেহের আফরোজ শাওন একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী। তাঁর বাবা মোহাম্মাদ আলী ও মা তহুরা আলী। তহুরা আলী আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নরুন্দিতে।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সরব শাওন। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেন তিনি। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি নিয়মিত পোস্ট দিয়ে আসছিলেন।

Need Ads
error: কপি হবে না!