ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিউইয়র্ক বিএনপির এক আলোচনা সভায় তিনি ওই কথা বলেন। কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে—এমন প্রশ্ন রেখে খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে যত দ্রুত সম্ভব সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার অতি শিগগিরই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দেবে না। জনগণই সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে। অতএব, অনতিবিলম্বে নির্বাচন দিন।’

এক মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিজয় এসেছে—এই দাবি করা ঠিক না উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পেছনে বিএনপির দীর্ঘ সময়ের ত্যাগ ছিল। যারা দাবি করে শুধু বৈষম্যবিরোধী আন্দোলনই এই বিজয় এনেছে, তাদের দাবি ঠিক না। আন্দোলনের ফসল হিসেবে যারা ক্ষমতায় বসেছে তাদের দাবি অনুযায়ী তারা নিরপেক্ষ সরকার। এ দেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের প্রতিশ্রুতি আছে। তাই অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না।’

Shamol Bangla Ads

নিউইয়র্ক বিএনপি শাখার সভাপতি অলিউল্লা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

Need Ads
error: কপি হবে না!