ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামে সোনা চোরাচালানের অভিযোগে বিমান জব্দ

খবর টি পড়েছেন : ২৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তল্লাশি চালিয়ে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আতিয়া সামিয়াকে আটকের পাশাপাশি বিমানটিও জব্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা যৌথ অভিযান পরিচালনা করে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বোয়িং-৭৭৭-৩ই৯ (ইআর) মডেলের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে উড়াল দিয়ে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছে। বিমানটির ৯জে সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০টি ২৪ ক্যারেটের সোনার বার পাওয়া যায়। এরপর ওই সিটে থাকা যাত্রী আতিয়াকে আটক করা হয়। তিনি রাজশাহীর বোয়ালিয়া এলাকার মোহাম্মদ ইয়াসিনের মেয়ে।

Shamol Bangla Ads

সূত্র জানায়, জব্দ করা বিমানটির মূল্য এক হাজার কোটি টাকা। এছাড়া জব্দ সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩৩০ গ্রাম এবং এগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, যেখান থেকে জব্দ করা হয়েছে, সেখানে সাধারণ যাত্রীর পক্ষে সোনার বারগুলো রাখা সম্ভব না। এ কারণে বিমানের সবাইকে জবাবদিহির আওতায় আনা হতে পারে।

তিনি আরও বলেন, কাগজে-কলমে বিমানটি জব্দ করা হলেও যাত্রী নামিয়ে এটি রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিমানটি পরে যাত্রী নিয়ে চলাচল করবে কি না সেটি সংস্থাটির বিষয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুড়ল আসিফের দুই মন্ত্রণালয়, নীরবে দেখে গেলেন সবকিছু পরবর্তী সংবাদ হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী : সেনা সদর

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads