ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমএলএসের বর্ষসেরা মেসি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ

ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি এবার মেজর লিগ সকারের (এমএলএস) ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জিতে নিলেন। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মায়ামির প্রথম পূর্ণ মৌসুমেই এই সম্মান অর্জন করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

Shamol Bangla Ads

২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তাই এবারই দলটির হয়ে পূর্ণ মৌসুম খেলার সুযোগ পান তিনি। অসাধারণ পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে যান মেসি। ১৯ ম্যাচ খেলে ২০টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেন তিনি।

২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’ খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।
কেনো অভিনয় থেকে দূরে ছিলেন কুসুম শিকদার?

Shamol Bangla Ads

এমএলএসের বিবৃতিতে জানানো হয়েছে, ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস। লড়াইয়ে ছিলেন আরও তিন জন, তবে তারা কেউ ১০ শতাংশও ভোট পাননি।

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়লেন মেসি। মেসির হাত ধরেই এবার সবচেয়ে বড় প্রথমের জন্ম দেয় ক্লাবটি। মৌসুমজুড়ে দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে প্রথমবারের মতো তারা জয় করে সাপোর্টার্স শিল্ড। কেবল তাই নয়, মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে দলটি; ইস্টার্ন কনফারেন্সে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে আসরের প্রথম ভাগ শেষ করে ক্লাবটি।

Need Ads
error: কপি হবে না!