ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ট্রেলিয়াপ্রবাসীকে বিয়ে করলেন তানজিকা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ

বিয়ের পিড়িতে বসেছেন অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে ঢাকার বেইলি রোডে তার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই অভিনয়শিল্পীর বর অস্ট্রেলিয়াপ্রবাসী, নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন। বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তানজিকা নিজেই। তিনি বলেন, সব সময় মনে হয়েছে বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি। হুট করে বিয়ের কাজ সেরে ফেললেও এ মাসের মধ্যেই বিবাহপরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে। এদিন পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে তানজিকা আমিনের মা ইসমত আরা মিনার বিয়ে হয় আজ থেকে ৪০ বছর আগে। মা যত্নে রেখে দিয়েছিলেন তার বিয়েতে পরা শাড়িটি। মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তার মায়ের বিয়ের শাড়িটি পরে।

মায়ের শাড়ি পরে বিয়ের প্রসঙ্গে তানজিকা বলেন, বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম করেছে, সে বলল, “আপু আন্টির শাড়িটা এত সুন্দর! এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছ না?” তারপর ভাবলাম, আসলেই কেন নয়! এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সে রকম ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশা করা।
শীতে বিয়ে করার কথা ভাবছেন? জেনে নিন ৭ সুবিধা

Shamol Bangla Ads

তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর বিয়ে পর্যন্ত আসে।
আম্বানি পুত্রের পছন্দ ৫০ ক্যারেট হীরা, ১৪ কোটির ব্রোচ

উল্লেখ্য, অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর সেভাবে আর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দা নিয়ে। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক ও ডিজিটাল কনটেন্ট।

Need Ads
error: কপি হবে না!