‘হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
ওইসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছামিউল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আব্দুল মোতালেব মিয়া, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ১টি ট্রাই সাইকেল, ১টি ডিজিটাল সাদাছড়ি ও ৪টি সাদাছড়ি বিতরণ করা হয়।




