ads

মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত সিরিজ নিয়ে যা বললেন লিটন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত দাপট দেখিয়েছে টাইগাররা। প্রকৃত টেস্ট মেজাজে খেলে পাকিস্তানকে ধবলধোলাই করেছে নাজমুল হোসেন শান্তর দল। পিন্ডিতে সবশেষ টেস্ট শেষ হয়েছে ৩ সেপ্টেম্বর। এর ১৬ দিন পর ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ দল মুখোমুখি হবে ভারতের।

Shamol Bangla Ads

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসন্ন ভারত সিরিজ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস। তিনি বলেছেন, ‘ভারত অনেক ভালো দল’, ‘আমাদের জন্য বড় চ্যালেঞ্জ’।

লিটন বলেছেন, ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’
লিটন বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে।’ পরে একই প্রসঙ্গে আরেক প্রশ্নে ব্যাপারে সংবাদমাধ্যমেরও সাহায্য চাইলেন বাংলাদেশ ব্যাটার, ‘সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু সাহায্য করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুব ভালো হবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!