ads

শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেমন ছিল আম্বানির পুত্রবধু রাধিকার বিয়ের সাজ?

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৩, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ

এই মুহুর্তে গোটা মুম্বাই ব্যস্ত ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েকে ঘিরে। শুক্রবার (১২ জুলাই) বিয়ের পিঁড়িতে বসেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন বিয়েতে। আর ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই বিয়েতে সবার চোখ বিয়ের কনে রাধিকা মার্চেন্টের দিকে।

Shamol Bangla Ads

গতকাল বিয়ের লুক প্রকাশিত হতেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যান এই নববধু। নববধুর প্রশংসায় মুখ ফসকে যেন বেরিয়ে যায়- এ যে কলিযুগের রাজকন্যা! বিয়ের দিন রাধিকা একটি বেইজ লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে মাথায় ছিল ম্যাচিং ওড়না। হাতে লম্বা লাল রঙের ভরাট জারদৌসি কাজের ওড়না নিয়েছিলেন একটি।

গলায় জোড়োয়ার চোকার এবং হীরে পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরি হার পরেছিলেন তিনি। সঙ্গে ম্যাচিং টিকলি, কানের ঝুমকো, রতনচুর পরেছিলেন। বাদ যায়নি সাদা লাল এবং হীরের চুরি। রাধিকার হাতেও পান্না এবং হীরে দিয়ে তৈরি বাজু পরতে দেখা যায় এদিন। সঙ্গে কনুই পর্যন্ত মেহেন্দি তো ছিলই। সঙ্গে ছোট্ট লাল টিপ এবং উজ্জ্বল মেকাপে সাজ সম্পন্ন করেছিলেন তিনি।

Shamol Bangla Ads

বিভিন্ন পোজে এদিন পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় রাধিকাকে। তার কনে সাজের ছবি প্রকাশ্যে আসতেই নিমেশেই সেগুলো ভাইরাল হয়ে গেছে।

শুক্রবার, ১২ জুলাই মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রোশনাইয়ে ঝলমল বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের ‘হেভিওয়েট’ ব্যক্তিত্বরা। উপচে পড়েছে গোটা বলিউড। তিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ, ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!