ads

বুধবার , ১৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৫৪৫৬

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের ((রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে এই তিন বিভাগে ৫ হাজার ৪৫৬ জনকে প্রাথমিকভাবে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর দ্বিতীয় গ্রুপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) গত ২০২৩ সালে ২০ মার্চ ৩৮.০১.০০০০, ১৪৩.১১.০০৮.২৩-১০৫ নং স্মারকে জারিকৃত বিজ্ঞাপনের আলোকে ২২ জেলায় (রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) পরীক্ষা হয়।

গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ৫ হাজার ৪৫৬ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

নির্বাচিত প্রার্থীদের ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)-এ পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা মোবাইলে এসএমএসও পাবেন।

Need Ads
error: কপি হবে না!