ads

সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ভিডিও অ্যানালিস্ট নিয়োগ দিলো বিসিবি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

গেল বছরের বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের কয়েকটি কোচের পদ ফাঁকা ছিল। তার মধ্যে ফাঁকা ছিল ভিডিও অ্যানালিস্টও। যদিও গেল নিউজিল্যান্ড সিরিজে মহসিন শেখকে অন্তর্বর্তীকালীন হিসেবে নিয়েছিল বিসিবি। এবার সেই মহসিনকেই পুরোপুরি নিয়োগ দিল বিসিবি।

Shamol Bangla Ads

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নতুন মেয়াদে কাজ শুরু করবেন মহসিন শেখ। পরবর্তী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৩ মে শুরু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী রোববার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে। শেষ দুটি হবে মিরপুরে।

বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন তিনি।

Shamol Bangla Ads

এছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে মহসিন শেখ পরিচিত এক নাম। বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ এমনকি আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!