ads

বুধবার , ১৭ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরমে দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

খবর টি পড়েছেন : ২৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সারা দেশের বিভিন্ন স্থানে বাড়ছে তাপমাত্রা। রেললাইন বেঁকে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা। আর সম্ভাব্য দুর্ঘটনা রোধে পূর্বাঞ্চল রেলপথে সব ধরনের ট্রেন গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া রেলের বিভিন্ন সেকশনের লোকোমাস্টাররাও বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

লোকোমাস্টাররা জানিয়েছেন, রেলওয়ের কন্ট্রোলরুম থেকে তাঁদের গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, তাপমাত্রার কারণে লাইন বেঁকে যায় এবং এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই দুর্ঘটনা এড়াতেই এমন নির্দেশনা।

লোকোমাস্টাররা আরো জানান, মূলত সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকে। তার পরও তাপমাত্রার ওপর নির্ভর করে এই সময় কমবেশি হতে পারে। তাপমাত্রা যখন থেকেই প্রতিকূল অবস্থায় থাকে, তখনই এই নির্দেশনা কার্যকর হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ রেলওয়ের এক নির্দেশনায় দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের একটি সেকশনের একটি ট্রেনকে বুধবার দুপুরে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ট্রেন চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘এর জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার আছে। তবে স্থান, কাল, পাত্রের ওপর নির্ভর করে এই নির্দেশনা কার্যকর হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সেকশনের পরিবেশ, ট্র্যাকের কন্ডিশনসহ সব কিছু বিবেচনা করে এটি কার্যকর হয়। আমাদের কর্মকর্তারা দেখেন, ট্র্যাকের টেম্পারেচার কেমন, পরিবেশ কেমন, তারপর নির্দেশনা দেন।’ রেলের এই কর্মকর্তা আরো বলেন, ‘এটা ৩০ ডিগ্রি বা ৪০ ডিগ্রির কোনো বিষয় না। কারণ যেখানে নতুন ট্র্যাক রয়েছে, সেখানে ৬০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিতে পারে। আবার পুরনো ট্র্যাকগুলো অত বেশি তাপমাত্রা নিতে পারে না। অর্থাৎ স্থানীয় কন্ডিশনের ওপর ভিত্তি করে এই নির্দেশনা দেওয়া হয়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন :… পরবর্তী সংবাদ মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads