ads

রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০ এপ্রিল দেশে ফিরতে পারেন জলদস্যুদের থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিক

খবর টি পড়েছেন : ৪৩৬
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিক আগামী ২০ এপ্রিল দেশে ফিরতে পারেন। ১৯ এপ্রিল দুবাই পৌঁছতে পারে জাহাজটি। সেখান থেকে উড়োজাহাজে আসবেন চট্টগ্রামে। আর জাহাজটিতে জলদস্যু ছিল ৬৫ জন। রবিবার চট্টগ্রামের আগ্রাবাদে এমভি আব্দুল্লাহর মালিক প্রতিষ্ঠান কেএসআরএমের অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক শাহরিয়ার জাহান রাহাত। জিম্মি নাবিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে বলে জানান তিনি। ভারতীয় যুদ্ধজাহাজ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযান চালানোর পরিকল্পনাকেও নিরুৎসাহিত করা হয় বলে জানান তিনি।

Shamol Bangla Ads

শাহরিয়ার জাহান রাহাত বলেন, ‘আমাদের কাছে নাবিকদের জীবনের নিরাপত্তার বিষয়টির গুরুত্ব ছিল। ভারতীয় যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহর পিছু নেওয়ার পর সরকারকে দ্রুত বিষয়টি অবহিত করি। ৩০ মিনিটের মধ্যে ভারতীয় যুদ্ধজাহাজ এটির সঙ্গ ত্যাগ করে। এই জন্য প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান শাহরিয়ার জাহান রাহাত। মাত্র ৩১ দিনের মাথায় জাহাজসহ নাবিকদের উদ্ধারের গল্প শোনান কেএসআরএমের এই উপমহাব্যবস্থাপক। শাহরিয়ার জাহান বলেন, ‘মালিকপক্ষ বা আমরা সরাসরি জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করিনি। যারা এটি নিয়ে কাজ করেন তাঁদের সাহায্য নিয়েছি। তাই দ্রুত সময়ের মধ্যে জাহাজসহ নাবিকদের উদ্ধার করা গেছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯ এপ্রিল দুবাই পৌঁছতে পারে জাহাজটি। তারপর ২০ এপ্রিল এয়ারে করে সরাসরি চট্টগ্রামে পৌঁছার সম্ভাবনা রয়েছে নাবিকদের। জাহাজের নিরাপত্তার ঘাটতির বিষয়েও উত্তর দেন শাহরিয়ার জাহান রাহাত। তিনি বলেন, ‘আমাদের জাহাজটি নিরাপদ দূরত্বে দিয়ে যাচ্ছিল। যেখানে গত এক দশকে কোনো দুর্ঘটনা ঘটেনি। ৯০০ নটিক্যাল মাইলের মধ্যে জাহাজটি চলাচল করছিল। সে জন্য জাহাজে গানম্যান ছিল না। তবে, এবার থেকে আমরা আরও সতর্ক অবস্থায় জাহাজ পরিচালনা করব।’

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে কেএসআরএমের অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, ১৩ বছর আগে আমাদের আরেকটি জাহাজ জাহানমনি জিম্মি হয়েছিল। তখন আমাদের জ্ঞানের অভাব ছিল। সে জন্য জাহাজটি উদ্ধারে সময় বেশি লেগেছিল। এমভি আব্দুল্লাহ জিম্মি হওয়ার পর, দ্রুত উদ্ধারে প্রপার ওয়েতে কাজ করেছি। জাহাজটি জিম্মি হওয়ার পর থেকে জাহাজের ভিসেটের মাধ্যমে জাহাজটির সব তথ্য তদারকি করেছি।’

সোমালিয়ার উপকূলে জাহাজটি যাওয়ার পরপরই জলদস্যুদের একজন কমান্ডার যোগাযোগ করেছেন উল্লেখ করে মেহেরুল করিম বলেন, একজন কমান্ডার যিনি ইংরেজি বলতে পারেন, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপর থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল জাহাজের নাবিকেরা সুস্থ আছেন কি-না তা নিশ্চিত করা। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল শিপিংয়ের সঙ্গে জড়িত, তাই প্রতিটি রুল আমাদের মেনে চলতে হয়। এমভি আব্দুল্লাহর বেলায়ও বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি। প্রতিদিন জুমে কথা বলে আপডেটগুলো জানাতে হতো।

ডলারভর্তি ব্যাগ পাওয়ার ৮ ঘণ্টা পর এমভি আবদুল্লাহকে মুক্তি দেয় দস্যুরাডলারভর্তি ব্যাগ পাওয়ার ৮ ঘণ্টা পর এমভি আবদুল্লাহকে মুক্তি দেয় দস্যুরা
প্রতিদিন নাবিকেরা কেমন আছে, তার একটি ভিডিও নিতেন জানিয়ে মেহেরুল করিম বলেন, ‘আমরা জানতাম নাবিকেরা প্রতিদিন পরিবারের সঙ্গে কথা বলত। তারপরও আমরা নাবিকেরা কেমন আছে, সেটির ভিডিও নিতাম জলদস্যুদের কাছ থেকে। সর্বশেষ গত দুই দিন আগে আমাদের মধ্যে সমঝোতা হয়। তারপর সবকিছু আইন মোতাবেক করে, জিম্মিদের ছাড়াতে সক্ষম হই।’

জিম্মিরা মুক্ত কথাটি শোনার পর নাবিকেরা অনেকে কেঁদে দেন। মেহেরুল করিম বলেন, ‘জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে সর্বশেষ কথা হয় আমাদের। যখন বলি, আপনারা এখন মুক্ত। আজকেই রওনা দেবেন। তখন নাবিকেরা অনেকে খুঁশিতে কেঁদে দেন। তারপর রাত ৩টায় ৬৫ জন জলদস্যু জাহাজটি ছেড়ে যান।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৩ নাবিকসহ জিম্মি দশা থেকে মুক্ত হলো এমভি… পরবর্তী সংবাদ বর্ষবরণে ঢল নেমেছে মানুষের

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads