ads

রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো জাহাজ ডুবে ২ জন নিখোঁজ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৭, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের দুজন নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন, বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত। রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা-পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে নদীর পাশে আমি বসে ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুজন নিখোঁজ রয়েছে।’

Shamol Bangla Ads

জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ‘ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুজন নিখোঁজ রয়েছেন।’

টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হয়। তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তাঁরা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

Need Ads